০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া শহর পরিচ্ছন্ন রাখতে নিজের ব্যানার অপসারণ করলেন এমপি রিপু

  • Reporter Name
  • ০৩:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় উপনির্বাচন পরবর্তী শহর পরিচ্ছন্ন রাখতে নিজদলীয় (নৌকা প্রতীকের) ব্যানার অপসারণ করলেন সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
আজ রোববার দুপুরে শহরের সাতমাথা এলাকায় এসব ব্যানার অপসারণ করেন তিনি। এ সময় রাগেবুল আহসান বলেন, ‘বগুড়া শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। আমি দলীয় নেতাকর্মীদের কাছে অনুরোধ জানাব দ্রুত এসব ব্যানার যেন অপসারণ করা হয়। সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও যেন শহরের বিভিন্ন স্থানে টাঙানো ব্যানার অপসারণ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন ও যানজটমুক্ত বগুড়া শহর চাই।’ সূত্র- কালবেলা
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, শ্রম সম্পাদক এসএম রুহুল মোমিন তারিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, শহর আওয়ামী লীগ কর্মী এ্যাডোনিস বাবু তালকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, আওয়ামী লীগ নেতা কামরুল বাশার খান, আতাউর রহমান আতা প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া শহর পরিচ্ছন্ন রাখতে নিজের ব্যানার অপসারণ করলেন এমপি রিপু

০৩:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩