সোনাতলা সংবাদ ডেস্কঃ বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার বিকেলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফোন করে অভিনন্দন জানান আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এসব তথ্য জানিয়েছেন। ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময়ও করেন। আজ বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন সচিবালয়।
এর আগে আজ দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানালেন আবদুল হামিদ
-
Reporter Name - ০৩:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- ৯৮
Tag :
জনপ্রিয়



















