১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • ০৩:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৯৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম সমীর সাহা পাপ্পা (৩০)।
গতকাল সোমবার রাতে শহরের গোসাইপাড়ার বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। সমীর সাহার বাবার নাম শ্যামল সাহা।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডির টাইমলাইনে ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা ও শ্বশুর দায়ী’ লিখে পোস্ট দেন পাপ্পা। এই পোস্ট দেওয়ার দেড় ঘণ্টা পর সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে নিজ কক্ষের দরজা-জানালা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।-দৈনিক কালবেলা
স্থানীয়রা জানান, বছর দুয়েক আগে অনুষ্ঠিত পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হন সমীর সাহা পাপ্পা। ওই নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। এর পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। এ ছাড়া আয় রোজগার না থাকায় পারিবারিক কলহ লেগেই থাকত। এমন পরিস্থিতিতে তিনি হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক কলহের কারণে সমীর সাহা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বগুড়ার শেরপুরে ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে যুবকের আত্মহত্যা

০৩:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩