১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দীতে নিউ লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর সন্ধিক্ষণে এক প্রসূতি মহিলা

  • Reporter Name
  • ০৩:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৫৭

মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের অন্তারপাড়া গ্রামের মিস্টারের স্ত্রী স্বপ্না আকতার একজন গর্ভবতী মহিলা। তাকে গত ১৩ই ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টার দিকে নরমালে বাচ্চা প্রসবের জন্য সারিয়াকান্দী নিউ লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। নরমালে বাচ্চা হওয়ার পর প্রসুতির প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়।কিন্ত রক্তক্ষরনে প্রসুতির অবস্থা সংকটাপন্ন হলেও উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে না পাঠিয়ে রোগীকে প্রায় ১২ ঘন্টা আটকিয়ে রাখেন ওই প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ। পরে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনের সহায়তায় রোগীকে মুমূর্ষু অবস্থায় রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রোগীর পরিবারের কাছ থেকে নরমালে বাচ্চা প্রসব করানোর জন্য ১৬,৪০০ টাকা হাতিয়ে নেন নিউ লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চাইলে তারা কোন তথ্য দিবে না বলে জানান।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দীতে নিউ লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর সন্ধিক্ষণে এক প্রসূতি মহিলা

০৩:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩