০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় রেললাইনের পাশ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

  • Reporter Name
  • ০৩:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৭৯

বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর উজিরধরনী গ্রামের হাজী রেলগেটের দক্ষিনে রেল লাইনের পাশে রাজু মিয়া (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ পাওয়া গিয়েছে । স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্থানী সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজিরধরনী বাড়ী গ্রামের হাজী রেলগেটের সামান্য দক্ষিনে রেল লাইনের পাশে গলাকাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায় স্হানীয় লোকজন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা জানি হলে লাশটি দেখতে ঘটনাস্থলে অসংখ্য নারী পুরুষের ভীর লক্ষ করা যায়। এ সময় নিহত যুবকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে যোগাযোগ করা হলে তার ঠিকানা সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাংগা মোড় গ্রামের শফিউল ইসলামের পুত্র বলে জানা যায়। নিহত রাজু পেশায় একজন অটো চালক। খবর পেয়ে নিহত রাজুর পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন। এ সময় রাজুর বড় ভাই আজিজুর রহমান জানান,গতকাল শুক্রবার সকালে রাজু নিত্যদিনের মত অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। রাতে সে বাড়িতে না আসায় ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এদিকে এবিষয়ে খবর পেয়ে গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, আবু লাইচ মো: ইলিয়াচ জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, তদন্ত অফিসার আব্দুল ওয়াহেদ ও সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এসময় তারা নিহত রাজুর ব্যবহৃত মোবাইল ফোনসহ তাকে হত্যার কাজে ব্যবহৃত ছোরা উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় রেললাইনের পাশ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

০৩:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩