০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮৩জন গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু মাদকদ্রব্য ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত বগুড়া শহর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে মাদক মামলায় ৪৩ জন, তালিকাভুক্ত মাদক কারাবারি পাঁচজন, বার্মিজ ছুরিসহ তিনজন ও পরোয়ানামূলে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে ৪০০ পিস ইয়াবা, ২৩৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা ও পাঁচ লিটার চোলাই মদ রয়েছে। অভিযানে ২৭টি দলে দুই শতাধিক পুলিশ সদস্য অংশ নেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮৩জন গ্রেফতার

০৩:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩