শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বাজারে অগ্রণী ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিঃ মহাস্থান গড় শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক তারিক বিন-ফেরদৌস, বগুড়া অঞ্চল মুয়ার সার্বিসেস এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট) মোক্তাদির হোসেন, মহাস্থান গড় শাখার অফিসার আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রাসেল মাহমুদ সবুজ, মোছাঃ মিমু খাতুন, সবুজ ইসলাম, সোহেল রানা প্রমুখ।
০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
শিবগঞ্জে অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name - ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- ১২৩
Tag :
জনপ্রিয়



















