গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শনিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে স্থানীয় হাইস্কুল মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সমাপনি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক সুধী সমাবেশ ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শাহিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার। আরো বক্তব্য রাখেন মডেল থানার তদন্ত ওসি জামিরুল ইসলাম, নেপালতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, পিআইও রাশেদুল ইসলাম রাশেদ, জনস্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়াসহ বিভিন্ন খামারীগণ উপস্থিত ছিলেন। এরআগে অতিথিবৃন্দ ১৬টি খামারী ষ্টল (প্রদর্শনী) ও ভিডিও প্রদর্শনী পরিদর্শন করেন। শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
-
Reporter Name - ০৩:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- ১৪২
Tag :
জনপ্রিয়



















