গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বিএনপির সংবিধান বিরোধী অপরাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রাহেনুর রহমান রায়হান, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, আহসান হাবিব মিঠু পাইকার, ত্রাণ বিষয়ক সম্পাদক সাগর মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী, যুবলীগ নেতা রিপন, শংকর কুমার রায়, সুলতান মাহমুদ, পলান রায়, আঃ মতিন, মালেক, অনুপ রায়, মমিন, আসাদুল, নিরাশ পাইকার, আবু বক্কর, আরাফাত, শ্রমিক লীগ নেতা রতন পাইকার, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান চঞ্চল প্রমুখ।
০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name - ০১:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- ৮১
Tag :
জনপ্রিয়



















