১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়কান্দীতে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইঃ অর্ধশত নারী-পুরুষের নামে মামলা

  • Reporter Name
  • ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় অর্ধশত নারী-পুরুষের নামে মামলা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে সারিয়াকান্দি থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম। এর আগে গতকাল বিকেলে মাদকজাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে বিসমিল্লাহ ফার্মেসির মালিক সেবিন রহমানকে আটক করে পুলিশ। পরে স্থানীয়রা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেন। সেবিন রহমান রামচন্দ্রপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।অভিযুক্ত সেবিন রহমান বলেন, ‘শনিবার বিকেলে সারিয়াকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এসএসআই) স্মরন ও আমজাদ আমার দোকানে আসেন। দোকানে ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে বলে তাঁরা তল্লাশি করেন। তল্লাশির পর ট্যাপেন্টাডল ট্যাবলেট না পেয়ে দোকানে থাকা নগদ দুই লাখ টাকা দেখে পুলিশ বলে এখান থেকে ৫০ হাজার টাকা দিতে। টাকা না দিলে পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।’ পরে স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়ে সেবিন রহমানকে ছিনিয়ে নেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, নারচি ফকিরপাড়া গ্রামের আপেল এবং ওয়াশিম নামের দুজনকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশ গ্রেপ্তার করা হয়। তাঁরা পুলিশকে জানান সেবিন রহমানের দোকান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনেছেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেবিনের দোকানে তল্লাশি করা হয়। এ সময় সেবিনের স্বজন ও স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়ে তাঁকে ছিনিয়ে নেন।
ওসি আরও বলেন, ‘সেবিন রহমান এর আগেও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশের হাতে দুবার ধরা পড়েছিল। তার কাছে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ মিথ্যা।’

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়কান্দীতে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইঃ অর্ধশত নারী-পুরুষের নামে মামলা

০৩:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩