০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৬৫

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শেরপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা–পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সোহাগ (২৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের মজনু আকন্দের ছেলে। গতকাল শনিবার রাতে তাঁকে শেরপুর উপজেলার শুভগাছা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণ মামলায় বলা হয়, মো. সোহাগ শেরপুরের বোয়ালমারী এলাকায় মাটির কাটার কাজ করতেন। তিনি বাদীর বাড়িতে মেশিনের মবিল ও তেল রাখতেন। সেই সূত্রে ওই কিশোরীর সঙ্গে তাঁর পরিচয়। গত শুক্রবার রাতে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে থাকা সোহাগ তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর মেয়েটিকে ফসলের খেতে ধর্ষণ করে রাস্তার পাশে রেখে যান। বাড়ির লোকজন মেয়েটিকে বিছানায় দেখতে না পেয়ে বাড়িতে ও চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর তাঁকে বাড়ির পাশেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে রাতেই পুলিশ সোহাগকে গ্রেপ্তার করে।মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় শেরপুর থানায় গতকাল শনিবার দিবাগত সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ ও ফসলি জমিতে ধর্ষণের অভিযোগে থানায় দেওয়া লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপরই অভিযান চালিয়ে উপজেলা শুভগাছা বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানা–পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, আজ রোববার এই মামলায় গ্রেপ্তারকৃত সোহাগকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

০৩:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩