০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে গাড়ি তল্লাশি করতে গিয়ে পুলিশের হাতে আটক

  • Reporter Name
  • ০৩:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৮

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার দুপচাঁচিয়ায় যানবাহন তল্লাশি করছিলেন অজয় দেবনাথ (৩৫) নামে এক ব্যক্তি। এ সময় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিচ্ছিলেন তিনি। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দেন অজয়। পরে তাঁকে আটক করে প্রতারণার মামলা দেয় পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া পৌর শহরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে অজয়কে আটক করা হয়। অজয় দেবনাথ ওরফে সঞ্জয় দেবনাথ গাইবান্ধা সদর থানার বাদিয়াখালী গ্রামের সুকুমার দেবনাথের ছেলে।দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, অজয় দেবনাথ গতকাল রাতে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (মাদক ও তামাক নিয়ন্ত্রণ সেল) পরিচয় দিয়ে বাসস্ট্যান্ডে থেমে থাকা যানবাহন ও বিভিন্ন ফলের দোকান তল্লাশি করছিলেন। তাঁর সঙ্গে পুলিশ না থাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে। তখন অজয় দেবনাথ তাঁর ভিজিটিং কার্ড বের করে দেন। কার্ড দেখে পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক বলে দাবি করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য যানবাহন তল্লাশি করছিলেন বলে পুলিশকে জানান অজয়। অজয়ের নামে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেক আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আজ সোমবার আদালতে পাঠানো হয় তাঁকে। -আজকের পত্রিকা

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে গাড়ি তল্লাশি করতে গিয়ে পুলিশের হাতে আটক

০৩:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩