১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশের চার ঘণ্টা পর স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

  • Reporter Name
  • ০২:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২৮

সোনাতলা সংবাদ ডেস্কঃ প্রাথমিকে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের চার ঘণ্টা পর স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে আজ মঙ্গলবার দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। পরে বিকেল পৌনে ৫টায় সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ই-মেইল পাঠিয়ে ফল স্থগিত করে সংস্থাটি। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সব প্রধান শিক্ষকদের এ তথ্য জানিয়ে দিতে বলা হয়েছে। তবে কী কারণে ফল স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি। ই-মেইলে বলা হয়, সংশোধিত ফল কয়েক দিনের মধ্যে যাবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অনুপ কুমার রায় বলেন, ফলে কিছু ভুল হয়েছে। তা সংশোধনের কাজ শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সংশোধিত ফল প্রকাশ করা হবে। এর আগে মঙ্গলবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। তখন জানানো হয়, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে তা সরিয়ে নেওয়া হয়।-কালবেলা

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশের চার ঘণ্টা পর স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

০২:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩