কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার কাহালু সরকারি কলেজ ছাত্রলীগের বিশেষ কর্মীসভা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। উদ্বোধক ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ আলম পারভেজ, আতিকুর রহমান আতিক, তোফায়েল আহম্মেদ তোহা, সাংগঠনিক সম্পাদক আল নোমান সাব্বির, সুজন আকন্দ, নয়ন অধিকারী। এছাড়াও কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ রিতু, হুমায়ন আহম্মেদ উচ্ছাসসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালু সরকারি কলেজ ছাত্রলীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত
-
Reporter Name - ০২:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- ১২০
Tag :
জনপ্রিয়



















