০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে ৫ ব্যাগ মানুষের কঙ্কালসহ ২ জন গ্রেফতার

  • Reporter Name
  • ০২:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • ১৬৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শেরপুরে পাঁচ ব্যাগ নরকঙ্কাল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১১টার দিকে কঙ্কাল বহনের দায়ে দুজনকে আটক করে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক রাশেদ খান (২৪) ও বেলাল হোসেন (২৮) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম গামারিয়া গ্রামের বাসিন্দা।থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের ঘোগা ব্রিজের দক্ষিণে একটি চেকপোস্ট বসায়। এ সময় বেলা ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পাঁচটি ব্যাগভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার করে। এ সময় এগুলো বহনকারী দুজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া কঙ্কালসহ আটক দুজনকে থানায় নিয়ে আসে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।মামলার তদন্তকারী ও শেরপুর থানার কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে নরকঙ্কাল বিক্রির সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন স্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে তাঁরা ঢাকায় নিয়ে যান। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁদের ক্রেতা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আজ সকালে শেরপুর বাসস্ট্যান্ডে সারিয়াকান্দির একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে তাঁরা ব্যাগগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলে কিছু দূর যাওয়ার পরে আটক হন। ব্যাগগুলোতে পাঁচটি মাথার খুলি ও ৩৩০টি ছোট-বড় মানুষের হাড় রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ৫ ব্যাগ মানুষের কঙ্কালসহ ২ জন গ্রেফতার

০২:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩