১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চলতি মার্চ মাসে কয়েকটি কালবৈশাখীর সম্ভাবনা

  • Reporter Name
  • ০৪:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ১০১

সোনাতলা সংবাদ ডেস্কঃ চলতি মাসে দেশে দুই থেকে তিনটি মাঝারি আকারের এবং এক থেকে দুটি তীব্র কালবৈশাখী হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে তাপমাত্রা বাড়তে থাকবে। গত বছরের মার্চের চেয়ে এ বছরের মার্চে তাপমাত্রা বেশি থাকবে। এছাড়া মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফেব্রুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। গেল শীত মৌসুমে সব মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে চার দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা বাড়তে থাকে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।-আমাদের সময়

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চলতি মার্চ মাসে কয়েকটি কালবৈশাখীর সম্ভাবনা

০৪:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩