স্টাফ রিপোর্টার, সারিয়াকান্দীঃ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকালে সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মতিউর রহমান মতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হাদী, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ।
১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
-
Reporter Name - ০১:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- ১১৯
Tag :
জনপ্রিয়


















