১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশনঃ প্রেমিক লাপাত্তা

  • Reporter Name
  • ০২:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • ১১২

বায়েজীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক তরুণী। এরই ফাঁকে প্রেমিক রাশেদ মিয়া (২১) বাড়ি থেকে লাপাত্তা হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে রাশেদ মিয়া নামের এই প্রেমিকের ঘরের সামনে অনশনে বসেছে মেয়েটি।
প্রতিবেশি এক নারী বলেন, প্রায় ১ বছর ধরে মেয়েটির সঙ্গে রাশেদ মিয়া প্রেমের সম্পর্ক। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় প্রেমিকা তরুনী শুক্রবার সকাল ১০টায় এখানে এসে অনশনে বসেছে। তাদের বিষয়টি গ্রামের সবাই জানে।
ওই তরুনী গণমাধ্যম কর্মীদের বলেন, রাশেদ মিয়া তার প্রতিবেশী। মোবাইল ফোনে তার পরিচয় হয়। পরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মাঝে-মধ্যেই দুজনই দেখা করি। এরপর শারিরীক সম্পর্কে সৃষ্টি হয়। আর বিষয়টি উভয় পরিবারই জানতো। কিন্তু রাশেদ মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আজ হঠাৎ আমাকে ফোন দিয়ে এখানে আসতে বলে সে উধাও হয়। আপনারাই বলেন, এতো দিনের সম্পর্ক কি ভোলা যায়? আমি নিরুপায়। আমার অবস্থাটা কি কেউ বুঝতে পারছেন?
এদিকে প্রেমিককে বাড়িতে না পেয়ে কথা হয় তার বড় ভাই আলমগীরের সঙ্গে। তিনি বলেন, আমার ভাই বাড়ির বাইরে রয়েছে। এসব বিষয়ে ছেলে কিছুই জানায়নি। এ বিষয়ে স্থানীয় ছাপড়হাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রানা মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থলে গিয়ে দেখে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশনঃ প্রেমিক লাপাত্তা

০২:১৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩