০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে ভাবীর মৃত্যু

  • Reporter Name
  • ০১:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • ১০৮

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে ভাবীর মৃত্যু, থানায় মামলা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার কিচক ইউনিয়নের তাল পুকুর সোনারপাড়া গ্রামে।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের তাল পুকুর সোনারপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আমজাদ হোসেন ও তার ছোট ভাই আফজাল হোসেন এর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি-জমা সংক্রান্তে বিরোধ চলে আসছে। গত শনিবার বিকাল ৫টার দিকে আমজাদ হোসেন এর স্ত্রী আশরাফুন (৪৮) বাড়ির পার্শ্বে গাছে পানি দিতে থাকলে দেবরের বাড়ির ভিতরে কিছু পানি প্রবেশ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দেবর আফজাল হোসেন লাঠি দিয়ে ভাবীর মাথায় স্বজোড়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমিকে ভর্তি করে দেন। ওই গৃহবধূ রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যার ঘটনায় তার পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করেন। রবিবার সকালে ঘটনাস্থলে গেলে নিহত গৃহবধূর মেয়ে হাবিবা বলেন, আমার মা গাছে পানি দেওয়ার সময় আমার চাচা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। লাঠির আঘাতে আমার মা অসুস্থ্য হয়ে মাটিতে পরে থাকলে আমরা উদ্ধার করে বগুড়া শজিমেকে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আমার মা মৃত্যু বরণ করেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মন্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে। মামলার আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে ভাবীর মৃত্যু

০১:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩