০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • ০২:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ১৪০

প্রেস রিলিজঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে অদ্য বগুড়া জেলার শেরপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘চানাচুর, সেমাই, কেক, ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়েকে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় শেরপুর বাসস্ট্যান্ডে অবস্থিত মেসার্স সাউদিয়া ডেইরী ফার্ম এন্ড ফুড প্রোডাক্টসকে ১০,০০০/- জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সরিষার তেল’ বিক্রয়-বিতরণ এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ এর উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সম্বলিত লেবেল না থাকায় মেসার্স শম্বা দধি ভান্ডারকে ২৫,০০০/- জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর, বগুড়া জনাব সানজিদা সুলতানা এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ মিজানুর রহমান ও পুলিশ সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

০২:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩