০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার নন্দীগ্রামে পিকআপ-সিএনজি মুখোমুখি সংর্ঘষে শিশুসহ ৪ জন নিহত

  • Reporter Name
  • ০৩:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ২৭৭

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার নন্দীগ্রামে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে শিশুসহ ৪জন নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) সকাল ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলই ৩জন ও পরে আরেকজনসহ নিহতরা হলেন নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেব এর ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৬), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৪) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২৩) ও পরে চিকিৎসাধীন অবস্থায় হাটধুমা গ্রামের শহিদুল ইসলাম মোমিন মারা যায়। স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি বগুড়া শহরে যাচ্ছিল।কুন্দারহাট বাস স্ট্যান্ড এলাকায় নাটোর গামী পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক- হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। কুন্দারহাট হাইওয়ে থানার এসআই হাসনাত আলী সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলই অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত অপর ছয়জনে হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা এবং পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে পিকআপ-সিএনজি মুখোমুখি সংর্ঘষে শিশুসহ ৪ জন নিহত

০৩:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩