০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় আলু ভর্তি ট্রাক উল্টে অটোচালকের মৃত্যু

  • Reporter Name
  • ১১:০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ১২৬

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আলু ভর্তি একটি ট্রাক উল্টে অটোরিকশার উপর পরে মোকাররক হোসেন (২৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। ১৬ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় এই দুর্ঘনা ঘটে।
নিহত মোকাররম হোসেন শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের গোড়না গ্রামের মৃত আছের আলীর পুত্র। নিহতের পরিবার জানায় প্রতিদিনের ন্যায় অটো রিকশা নিয়ে সকালে বগুড়া শহরের দিকে যাচ্ছিল মোকাররম কিন্তু আর বাড়ি ফেরা হলোনা তারা।
স্থানীয়রা জানায় অটোরিকশাটি রাস্তার পাশ দিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এসময় বাঘোপাড়া বন্দরে পৌছালে একই দিক থেকে অপর একটি ট্রাক রিকশাটিকে অতিক্রম করার সময় ট্রাকাটির সামনের চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশার উপর উল্টে পরে। এসময় অটোচালক ট্রাকের নিচে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক। তিনি বলেন অটোরিকশা চালক মোকারম হোসেন বগুড়া শহরে যাচ্ছিলেন। একই দিক থেকে একটি আলু বোঝাই ট্রাক বাঘোপাড়া বাজারে পৌছালে ট্রাকটির সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকে থাকা আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মোকারম। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মোকারমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় আলু ভর্তি ট্রাক উল্টে অটোচালকের মৃত্যু

১১:০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩