০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু ফেরানোর দাবিতে আবারও অনশনে রুমেল

  • Reporter Name
  • ০১:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ১৬৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহিদ চান্দু স্টেডিয়ামে আইসিসি ভেন্যু পূনর্বহাল ও বিসিবি থেকে ক্রীড়া পরিষদে হস্তান্তরের প্রতিবাদে হাতে-গলায় শিকল বেঁধে কাফনের কাপড় পরে দ্বিতীয় দফা অনশন শুরু করেচেন ক্রিকেটার হুমায়ুন আহম্মেদ রুমেল। রোববার সকাল ১১ টার দিকে শহরের সাতমাথায় এই অনশন শুরু করেন। হুমায়ন বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে।
হুমায়ন আহম্মেদ রুমেল জানান, জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে ১৮ মার্চ পর্যন্ত অনশন স্থগিত ঘোষণা করেছিলাম। এর মধ্যে ইতিবাচক কোন সিদ্ধান্ত না আশায় আবারও অনশন শুরু করেছি। বগুড়া থেকে দাবি আদায় না হলে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে আমরণ অনশন করবো। আমার দাবি কারও পক্ষে বিপক্ষে নয় বরং বগুড়ার মানুষের যৌক্তিক দাবি।
এরআগে তিনি ৫ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত প্রায় ৮০ ঘণ্টা কাফনের কাপড় পরে অমরণ অনশন করেছিলেন রুমেল। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে তিনি ১৮ মার্চ পর্যন্ত অনশন স্থগিত করেছিলেন।
গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম থেকে নিজেদের সবরকম কার্যক্রম গুটিয়ে দেয় বিসিবি। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ এনে ১৭ কর্মকর্তা ও কর্মচারীকে ক্লোজ করে সব মালামাল নিয়ে ঢাকায় নেয় বিসিবি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু ফেরানোর দাবিতে আবারও অনশনে রুমেল

০১:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩