বগুড়া প্রতিনিধিঃ রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর সমাজসেবা কার্যলয়ে রোগী কল্যাণ সমিতির তহবিলে ৩ লক্ষ টাকার অনুদান প্রদান করেন রোটারী ক্লাব অব বগুড়ার সদস্যবৃন্দ। রোগী কল্যান সমিতির তহবিলে পিপি রোটা. মামদুদুর রহমান শিফন, রোটা. মো. সাইরুল ইসলাম ও রোটা. ডা. মোঃ ইব্রাহিম খলিলুলাহ প্রত্যেকে ১ লক্ষ টাকা দিয়ে দাতা সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হন। অনুদানের চেক গ্রহন করেন সমাজসেবা কর্মকর্তা ও হাসপাতালের পরিচালক বিগ্রেঃ জেনারেল মোঃ জুলফিকার আলম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর উপ-পরিচালক, ডা. মোঃ আবুদল ওয়াদুদ, ডা. সুশান্ত কুমার সরকার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউরো সার্জারী এবং অধ্যক্ষ শজিমেকহা, আঃ আলিম সমাজসেবা অফিসার, শজিমেকহা, রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. ডা. মোঃ মুনছুর রহমান, পিপি রোটা. মো. রেজাউল হাসান রানু, পিপি রোটা. মামদুদুর রহমান শিফন, আইপিপি ও এ্যাসিসটেন্ট গভর্নর রোটা. সৈয়দ আহম্মদ কিরণ, পিপি রোটা. মোছাঃ সুলতানা পারভীন শ্রাবণী, পিই রোটা. মো. সাইরুল ইসলাম, রোটা. মো. নুরুল বাসার চন্দন, রোটা. মোঃ নবিউল ইসলাম নয়ন, রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি, রোটা. মোঃ রফিকুল ইসলাম বুলবুল, রোটা. ডা. মোঃ ইব্রাহিম খলিলুলাহ, রোটা. রোকসানা আখতার, অফিস সহকারী মোঃ হাবীব প্রমূখ।
০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে সমাজসেবা কার্যালয়ে রোগী কল্যাণ সমিতির তহবিলে অনুদান প্রদান
-
Reporter Name - ০১:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- ১০৮
Tag :
জনপ্রিয়



















