স্টাফ রিপোর্টার, সারিয়াকান্দি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়েনর পুলিশ তদন্ত কেন্দ্র মোড়ে ১৭ হাজার টাকার জালনোটসহ মো. আরিফুল ইসলাম জয় (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১৯ মার্চ) বিকেলে স্থানীয় মুদি ও বিকাশের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম জয় শরিয়তপুর জেলার নরিয়া থানাধীন বরুনপাড়া (মূলপাড়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
সারিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তার কাছ থেকে ১৭ হাজার জালনোট টাকা পাওয়া গেছে। আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে ১৭ হাজার টাকার জালনোটসহ যুবক আটক
-
Reporter Name - ০৪:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- ১২৯
Tag :
জনপ্রিয়


















