০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া জামিল মাদরাসার দেয়াল ধসে নৈশপ্রহরী নিহতঃ ২ ছাত্রসহ আহত ৩

  • Reporter Name
  • ১১:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • ১৫৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরে মাদ্রাসার সীমানা প্রাচীর ধসে আয়নুল হক (৫৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে শহরের চকফরিদ এলাকাস্থ জামিল মাদরাসায় (কওমী ) এই ঘটনা ঘটে। এ সময় দুই শিশু ও এক নারীকে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আয়নুল হক সিরাজগঞ্জ সদরের চরনান্দিনা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় এক মাস ধরে জামিল মাদ্রাসায় নৈশপ্রহরীর পদে চাকরি করছিলেন। আহতরা হলেন সদরের মাটিডালী এলাকার বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবক মোছা. মুক্তা (৩৫),শিবগঞ্জের চন্ডিহারা এলাকার মো. হামিম (১২), কাহালুর মো. মেফতাজুল (৫)। এই দুই শিশু জামিল মাদ্রাসার শিক্ষার্থী। আহতদের নাম-পরিচয় নিশ্চিত করেন বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান। তিনি জানান, জামিল মাদ্রাসার দেয়াল ধসে তিন জন আহত হন। তাদের ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, মাদ্রাসার দক্ষিণ-পশ্চিম পাশের এই সীমানা প্রাচীরটি কয়েক মাস ধরে হেলে পড়েছিল। ধসে পড়া সীমানা প্রাচীরের পাশে মাদ্রাসার রান্নাঘর। এখানে ছোট একটি ছোট (পকেট ) গেট আছে। এ পথে মাদ্রাসার স্টাফ ও নারী অভিভাবকরা তাদের সন্তাানদের সাথে সাক্ষাৎ করেন।
মাদ্রাসার বাবুর্চি মো. বেলাল জানান, শিক্ষার্থীদের জন্য রান্নার কাজ চলছিল। আর প্রহরী আয়নুল পকেটে গেটের ওখানে ছিলেন। এমন সময় বিকট শব্দ শুনে তারা ছুটে গিয়ে দেখেন দেয়াল ধসে পড়েছে। পরে কাছে গেলে আয়নুলকে দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখেন। দেয়াল ধসে এক শিক্ষার্থীর মা ও দুজন ছাত্র আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের হাসপাতালে নিয়ে যায়।
বগুড়া সদর থানার বনানী ফাঁড়ির এসআই সাজ্জাদুল হক বলেন, আয়নুল হক এর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যদের কথা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া জামিল মাদরাসার দেয়াল ধসে নৈশপ্রহরী নিহতঃ ২ ছাত্রসহ আহত ৩

১১:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩