বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার হুকুম আলীবাস স্ট্যান্ড এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, ধুনট উপজেলা শ্রমিক দলের সভাপতি বনি আমিন। বিশেষ অতিথির দেন, ধুনট উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ধুনট উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, উপজেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিক দলের নেতা শামিউর আলম এসময় নিমগাছী ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমীক দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে শ্রমিক দলের নেতা হেলাল হোসেনকে সভাপতি ও হারুনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নিমগাছী ইউনিয়ন শাখার শ্রমিক দলের কমিটি ঘোষনা করা হয়।
০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
ধুনটে নিমগাছী ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
Reporter Name - ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- ১২১
Tag :
জনপ্রিয়



















