বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ পলাশবাড়ীতে ইউপি সদস্যের বিভিন্ন দুর্নীতি এবং চাঁদাবাজীর প্রতিবাদে এলাবাসী কর্তৃক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিউর রহমান (অলি) মন্ডল নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজী করার প্রতিবাদে ক্ষিপ্ত এলাকাবাসী ২৮ মার্চ সকাল ১১টায় উপজেলার হাঁসবাড়ী বাজারে রাস্তায় এক বিশাল মানববন্ধন করেন।
এসময় তার বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন রাশেদুজ্জামান পল্লব, গোলাম মর্তুজা মানিক, সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন, লেবু মিয়া, জুয়েল সরকার প্রমূখ। পরে মানববন্ধন থেকে এক বিশাল মিছিল ইউপি সদস্যের বাড়ী শালমারা গ্রাম পর্যন্ত রাস্তায় বিক্ষোভ মিছিল করেন।
১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
পলাশবাড়ীতে মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
-
Reporter Name - ০৩:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- ১২৩
Tag :
জনপ্রিয়



















