১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ৩৩৭ বোতল ফেনসিডিলসহ ৫জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

  • Reporter Name
  • ০৪:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • ১৩২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে ৩৩৭ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ধলিরকান্দি গ্রামের মধ্যপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিলবর হোসেন (৩৫), জাকিরুল ইসলাম (২৮), ফুলবাড়ী উপজেলার আশরাফুল ইসলাম (৩৫), ছাবেদুল ইসলাম (২৯) ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার শিহাব উদ্দিন (৩৩)।
র‍্যাব-১২ বগুড়া এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সারিয়াকান্দি উপজেলার ধলিরকান্দি গ্রামের সড়কে অভিযান চালানো হয়। অভিযানে দিনাজপুর থেকে আসা দুটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই সময় দুই মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহীকে গ্রেপ্তার করে র‍্যাব। পাশাপাশি মোটরসাইকেল দুটি ও নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।-আজকের পত্রিকা

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ৩৩৭ বোতল ফেনসিডিলসহ ৫জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

০৪:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩