মুহাম্মাদ আবু মুসাঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সোমবার বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ব্যক্তিগত উদ্যোগে কদমতলীতে মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আনোয়ারুল ইসলাম টিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য রুমানা আজিজ রিংকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, বগুড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, গাবতলী পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুরসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, করোনাকালিন সময় উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন জীবনের ঝুঁকি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় স্বশরীরে ছুটে গিয়ে সরকারী বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ব্যাপকভাবে অসহায় মানুষদেরকে সহযোগিতা করেছেন। এর ধারা বাহিকতা বজায় রেখেছেন মানবদরদী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর কদমতলীতে ইফতার সামগ্রী বিতরণ করলেন রবিন খান
-
Reporter Name - ০১:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- ৮৩
Tag :
জনপ্রিয়



















