০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে দুই বাংলার নাট্যোৎসবের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০১:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ১০৩

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ২৩ মে কাহালু থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী দুই বাংলার নাট্যোৎসব করার জন্য মতবিনিময় করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজের সাথে এই মতবিনিময় করেন কাহালু থিয়েটারের নেতৃবৃন্দ। মতবিনিময়ে অংশ নেন কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক শাহাজাদ আলী, বাদশা, সহ-সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, সিনিয়ার সাংবাদিক আব্দুস ছালেক তোতা, এম, এ মতিন, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।
জানা গেছে আগামী ২২, ২৩ ও মে কাহালু থিয়েটারের আয়োজনে দুই বাংলার নাট্যোৎসব সফল করার লক্ষে প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের সাথে এই মতবিনিময় করা হয়। এই উৎসবে পশ্চিমবঙ্গের চারটি নাট্যদল ও কাহালু থিয়েটার সহ স্থানীয় দুটিসহ মোট ৬ টি দল অংশ গ্রহন করবে। যারফলে উৎসব সফল করতে পর্যায়ক্রমে কাহালু থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথেও মতবিনিময় করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে দুই বাংলার নাট্যোৎসবের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

০১:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩