০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় আ’লীগ নেতা দুলুর বিরুদ্ধে ১ কোটি টাকা অবৈধ সম্পদের অভিযোগে দূদক এর মামলা

  • Reporter Name
  • ০১:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ১৭৪

বগুড়া প্রতিনিধিঃ জ্ঞাত আয় বহির্ভূতভাবে ১ কোটি ৬ লক্ষ ১৩ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অভিযোগে বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দূদক)। গত বুধবার (৫ এপ্রিল) দূদক বগুড়া সমন্বিত কার্যালয়ে সংস্থার সহকারি পরিচালক মো. তারিকুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
দুদক জানায়, দুলুর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। তিনি ওই বছরের ২৫ জুলাই তার সম্পদ বিবরণী দাখিল করেন। দুলুর দেওয়া সম্পদ বিবরণীতে দেখা যায় তার স্থাবর অস্থাবর মিলে সম্পদের পরিমাণ ২ কোটি ৯২ লাখ ৫২ হাজার ২৬৯ টাকা। কিন্তু যাচাইকালে আওয়ামী লীগের এই নেতার স্থাবর-অস্থাবর মিলে সম্পদ পাওয়া যায় ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ২০৯ টাকার। তার পারিবারিক ঋণ ও খরচ বাদ দিলে দুলুর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৭১ লাখ ৫২ হাজার ৩৬ টাকা। এই হিসেবে দুলু জ্ঞাত আয় বহির্ভূতভাবে ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৮৯০ টাকার সম্পদ ভোগ-দখল রেখেছেন।
মামলার বাদী দুদকের সহকারি পরিচালক মো. তারিকুর রহমান জানান, আওয়ামীলীগ নেতা দুলু অবৈধভাবে সম্পদ অর্জন করায় দুর্নীতি দম কমিশন আইন ২০০৪ সালের ২৬ এর (২) ও ২৭ এর (১) ধারায় মামলা হয়েছে। দুলু তার সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য, আয়ের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (৩) (২) ধারায় অপরাধ করেছেন।
এসব বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু বলেছেন, আমার তথ্য গোপন করার কিছু নেই। মিথ্যা তথ্যের উপর আমার বিরুদ্ধে মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় আ’লীগ নেতা দুলুর বিরুদ্ধে ১ কোটি টাকা অবৈধ সম্পদের অভিযোগে দূদক এর মামলা

০১:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩