বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকাসক্ত ছেলে আব্দুল কুদ্দুসের (৪৫) বিরুদ্ধে মা কুলসুম বেগমকে (৭০) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে সোমবার ১৭ এপ্রিল সকাল ১১ দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তিনি নেশা করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রীসহ সন্তানরা বাড়ি ছেড়ে দুই কিলোমিটার দূরে জানিপুর গ্রামে নানার বাড়িত বসবাস করেন।
এরপর থেকে আব্দুল কুদ্দুস প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টার দিকে মাতাল কুদ্দুস তার মাকে মারপিটের একপর্যায়ে তাকে গলা টিপে হত্যা করেন। পরে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে কুদ্দুসকে আটক করে পুলিশে খবর দেয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাযস্থলে পৌঁছে অভিযুক্ত কুদ্দুসকে আটক করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
পলাশবাড়ীতে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
-
Reporter Name - ১২:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- ১১৬
Tag :
জনপ্রিয়



















