০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মহাস্থানে বৈশাখী মেলায় মাদক ও অসামাজিক কার্যকলাপ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • ১১৭

গোলাম রব্বানী শিপন, মহাস্থান বগুড়াঃ ১১ মে বৃহস্পতিবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান বলখী রহঃ এর মাজার কেন্দ্রীক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ২০২৩ উদযাপন উপলক্ষে মাজার এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহাস্থান মাজার মসজিদ কমিটির হিসাব রক্ষক সাংবাদিক ওবায়দুর রহমান এর সঞ্চালনায়, সোমবার বিকাল ৫টায় মহাস্থান ঈদগাহ মাঠের পাশে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের নিয়ে এই সুধী সামাবেশের আয়োজন করা হয়। মহাস্থান মাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উন্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় মহাস্থান মাজার কেন্দ্রীক যে ওরস মোবারক হয়ে থাকে এটির সুনাম ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। দূর-দূরান্ত থেকে আসা মেলা প্রেমীরা আমাদের অতিথি তাদের সাথে আমরা সুন্দর আচার-আচরণ করবো। মেলায় এসে কেউ যেন প্রতারনা ও হয়রানির শিকার না হয় এজন্য সকল ব্যবসায়ীদের প্রতি তিনি আহবান জানিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মুনজুরুল আলম, ট্যুরিষ্ট পুলিশ ইনচার্জ কিরণ কুমার রায়, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মহাস্থান মাজার মসজিদ কমিটির প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, বেলাল মন্ডল প্রমূখ। এতে আরও উপস্থিত ছিলেন, মহাস্থান বন্দর ব্যবসায়ী এলাকার সুধীজন, সাংবাদিকবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহাস্থানে বৈশাখী মেলায় মাদক ও অসামাজিক কার্যকলাপ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৩:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩