০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারঃ অপহরনকারী গ্রেফতার

  • Reporter Name
  • ১২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • ১৪২

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে জধন। এসময় অপহরণকারী জুবায়ের মাহমুদ সাম্মু (২৪) নামের যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ধুনটের উল­াপাড়ার মুকুল হোসেনের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ধুনট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই অপহরণকারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে সোমবার (৮ মে) ওই স্কুলছাত্রীর বাবা ধুনট থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।বুধবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মে মঙ্গলবার জেলার ধুনট উপজেলার একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে আসামী জুবায়েরসহ অজ্ঞাত ৩-৪ জন অপহরণ করে। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার (৮ মে) ওই স্কুল ছাত্রীর বাবা আসামীদের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। এরপর র‌্যাবের একটি টিম মঙ্গলবার ধুনটে অভিযান পরিচালনা করে রাত সোয়া ১২ টার দিকে অপহৃত ওই স্কুল ছত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী জুবায়ের মাহমুদকে আটক করে র‌্যাব।
র‌্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, ‘গ্রেফতার ওই আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে ধুনট থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারঃ অপহরনকারী গ্রেফতার

১২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩