কাহালু(বগুড়া) প্রতিনিধিঃ গত সোমবার সন্ধ্যায় কাহালুু উপজেলার মাটিহাস গ্রামে নিজ বাড়ির ঘরের তীরের সাথে গলায় রশি লাগিয়ে খাদিজা (১৬) নামের এক এস এস সি পরীক্ষার্থী আত্নহত্যা করে। খাদিজা উল্লেখিত গ্রামের আঃ খালেকের কন্যা। কাহালু থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফিরোজ ওয়াহিদ জানান, একটি পরীক্ষা খারাপ হওয়ায় পিতামাতা তাকে বকাঝকা করেন। পিতামাতার বকাঝকার কারণে অভিমান করে সবার অজান্ত সে আত্নহত্যা করে। এঘটনায় ইউডি মামলা হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে পরীক্ষা খারাপ হওয়ায় পিতামাতার বকাঃ এসএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা
-
Reporter Name - ০৩:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- ১০২
Tag :
জনপ্রিয়


















