প্রেস রিলিজঃ খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের লক্ষ্যে অদ্য ১৬-০৫-২০২৩ খ্রিঃ তারিখে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে নীলফামারী সদরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে ওজন ও পরিমাপে কারচুপি করায় এবং বাৎসরিক ভেরিফিকেশন না থাকায় মেসার্স হক ফিলিং স্টেশন, ডোমার রোড, পলাশবাড়ী, নীলফামারী প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- এবং মেসার্স দেওয়ান ফিলিং স্টেশন, পূর্ব পুকারা, নীলফামারী প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- জরিমানা করা হয়।
এছাড়া জ¦ালানী তেলের মান যাচাইয়ের লক্ষ্যে মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন, বাইপাস রোড, নীলফামারী এবং মেসার্স হক ফিলিং স্টেশন, ডোমার রোড, পলাশবাড়ী, নীলফামারী এর পেট্রোল, অকটেন ও ডিজেলের নমুনা পরীক্ষণের জন্য প্রেরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিয়াজ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও পরিদর্শক (মেট্রোলজি উইং) মোঃ হাফিজুর রহমান।
জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
নীলফামারীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা
-
Reporter Name - ০৩:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- ১০৯
Tag :
জনপ্রিয়



















