০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুর যোগীর ভবন প্রাচীন আশ্রমের কমিটি গঠন

  • Reporter Name
  • ০১:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • ১২৩

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার যোগীরভবন প্রাচীন আশ্রম ও মন্দিরের প্রায় ৪০০ বিঘা দেবত্তর সম্পত্তি রয়েছে। জানা গেছে এই ৪০০ বিঘা জমির ভোগ-দখল নিয়ে অসংখ্যবার সংঘর্ষ হয়েছে। এই সম্পত্তি নিয়ে ইতিপূর্বে প্রাণহানীর মত ঘটনাও ঘটেছে।এই সম্পত্তির বিবাদে পক্ষে-বিপক্ষের একাধিক মামলাও রয়েছে। অনেক সম্পত্তি থাকার পরেও নানা জটিলতায় প্রাচীন এই আশ্রম ও মন্দিরের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কোন কিছুরই হয়নি উন্নতি। এই বিষয় গুলো মাথায় রেখে স্থানীয় প্রশাসনের পরামর্শে হিন্দু সম্প্রদায়ের লোকজন দিয়ে গতকাল বুধবার প্রাচীন এই আশ্রমে আলোচনার ভিত্তিত্বে দেবত্তর ট্রাস্ট পরিচালনার জন্য একটি ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সভাপতি হয়েছেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী সাগর কুমার রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন কাহালু উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমারসহ ২৪ জন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোক। এছাড়াও উপদেষ্টা মন্ডলীতে রাখা হয়েছে পাইকড় ইউপি চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরী ও আরও দুজন ইউপি সদস্যকে। এই কমিটি গঠনের মধ্য দিয়ে স্থানীয় লোকজনের প্রত্যাশা কমিটির নেতৃবৃন্দ সুষ্ঠভাবে তাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রাচীন এই আশ্রম ও মন্দিরের উন্নয়ন সাধন করবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুর যোগীর ভবন প্রাচীন আশ্রমের কমিটি গঠন

০১:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩