০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ট্রাক-পুলিশ ভ্যান সংঘর্ষঃ ৩ পুলিশ সদস্য আহত

  • Reporter Name
  • ০১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • ১২০

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার কাহালু থানার বিবিরপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবীর ও মোকাম্মেল হক এবং কনস্টেবল জয়ন্ত কুমার। তারা বগুড়া পুলিশ লাইনসে কর্মরত।
আহতদের মধ্যে হুমায়ুন কবীরের অবস্থা গুরুতর হওয়ায় আজ বুধবার ভোরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে পুলিশ লাইনসের সদস্যরা পুলিশের গাড়িতে টহল দিচ্ছিলেন। রাত ১১টার দিকে কাহালু থানার বিবির পুকুর এলাকায় বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।-আজকের পত্রিকা

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ট্রাক-পুলিশ ভ্যান সংঘর্ষঃ ৩ পুলিশ সদস্য আহত

০১:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩