০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া শেরপুর থেকে অপহৃত স্কুলছাত্রী টাঙ্গাইল থেকে উদ্ধারঃ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • ০২:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • ১৬৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুর উপজেলার অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে মারজিউল হক মিরাজ (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭মে) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিরাজ উপজেলার খানপুর ইউনিয়নের শাফলজানি গ্রামের আশেকুর রহমানের ছেলে।
প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় বিগত পনের দিন আগে ০৩ মে স্কুলে যাওয়ার পথে স্থানীয় সড়ক থেকে ওই অপহরণের ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার খানপুর শাফলজানি গ্রামের আবু জাফর মিয়ার স্কুল পড়ুয়া মেয়েকে (১৪) বেশকিছুদিন ধরে প্রেম প্রস্তাব দেয়। কিন্তু সারা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠে মিরাজ। একপর্যায়ে স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় সে। পরে মেয়েটির বাবা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহৃত স্কুলছাত্রীর অবস্থান নিশ্চিত হন। পাশাপাশি মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে মেয়েটিকে উদ্ধারে অভিযান চালানো হয়। পরবর্তীতে দেওহাটা বাজার থেকে অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি ভিকটিমকে উদ্ধার করে জবানবন্দী রেকর্ডের জন্য বগুড়ায় আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরপর তাকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হবে। গ্রেপ্তার মিরাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া শেরপুর থেকে অপহৃত স্কুলছাত্রী টাঙ্গাইল থেকে উদ্ধারঃ গ্রেপ্তার ১

০২:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩