০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজপথেই ফায়সালা করা হবে -বগুড়ায় মোশাররফ হোসেন

  • Reporter Name
  • ০২:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • ২৩২

বগুড়া প্রতিনিধিঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না তা বার বার প্রমাণ হয়েছে। এ জন্য গণঅভ্যুথ্থান ঘটাতে হবে। সরকারের পতন ছাড়া কোন পথ নেই। সকল ভেদাভেদ ভুলে দেশের বৃহত্তর ¯া^ার্থে জনগনকে ওইক্যবদ্ধ করে রাজপথে এক দফার আন্দোলন সফল করতে হবে। তিনি বলেন, সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। তাদের বাধ্য করতে হবে। সরকার জাপান, আমেরিকা, ইংল্যান্ড গিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দাবী আদায় করতে হবে। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। তিনি শুক্রবার বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি , সরকারের পদত্যাগ , নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন, আইন আদালতের প্রতি সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবীতে জেলা বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় সহ সাংগাঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, সাবেক সভাপতি ও এমপি গোলাম মোঃ সিরাজ , সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, লাভলী রহমান, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল, সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু , মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ। সমাবেশে জেলার ২৪ টি সাংগাঠনিক থানা কমিটি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশ ঘিরে আইনশৃংখলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজপথেই ফায়সালা করা হবে -বগুড়ায় মোশাররফ হোসেন

০২:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩