০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে নাতী বউকে ধর্ষনের অভিযোগে ভন্ড কবিরাজ আমজাদ সাকিদার গ্রেফতার

  • Reporter Name
  • ১২:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • ৪২৬

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে নাতী বউ(২২) কে ধর্ষনের অভিযোগে আমজাদ সাকিদার (৭০) নামের এক ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার দরগাহাট এলাকায় এই ঘটনা ঘটে।গ্রেফতারকৃত আমজাদ দরগাহাটের মৃত মনির উদ্দিন সাকিদারের পুত্র।
স্থানীয় লোকজনের তথ্যমতে আমজাদ মোট ১১ টি বিয়ে করে। বর্তমানে তার ঘরে এখনো তিনটি বউ রয়েছে। এই ভন্ড কবিরাজের নানা ক্যুকর্মে ঘরে থাকা স্ত্রীরা সহযোগীতা করে। এই ভন্ড কবিরাজের একটি হাত নেই তারপরেও মানষিক রোগসহ মেয়েদের বিভিন্ন রোগ ভালো করার নাম করে সে নানা ক্যুকর্ম করে বেড়ায়।
গত রোববার ভোরে ভাত রান্নার জন্য প্রতিবেশী নাতী বউ বাহিরে খড়ি আনতে গেলে ভন্ড কবিরাজ তাকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি ঘরে নিয়ে গিয়ে নাতী বউকে জোরপূর্বক ধর্ষন করে ওই ভন্ড কবিরাজ। এদিকে খড়ি আনতে গিয়ে আর বাড়িতে না আসায় তাকে খুঁজতে বের হন স্বামী ও শশুড়ালয়ের লোকজন। তাদের সন্দেহ মোতাবেক প্রতিবেশীরা ভন্ড কবিরাজের বাড়িতে গিয়ে একটি ঘরে তাকে পান। তার পড়নের কাপড়চোপড় এলোমেলো দেখে জিজ্ঞাসা করলে গৃহবধু বিষয়টি খুলে বলে।
ধর্ষিত গৃহবধু জানান, ভন্ড কবিরাজ আমজাদ প্রায় ১ বছর আগে থেকে নানা ছলনায় তাকে বাড়িতে ডেকে নেয়। ঘটনার দিন ভাত রান্নার খড়ি আনতে গেলে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে ভন্ড কবিরাজ আমজাদ।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনাটি ঘটার পর স্থানীয় লোকজন তাকে আটকে রেখে ৯৯৯ এ ফোন করলে আমজাদকে ধরে আনা হয়। পরে ওই গৃহবধুর স্বামী ও আতœীয় স্বজনসহ থানায় এসে একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নেওয়ার পর গ্রেফতারকৃত আমজাদকে আদালতে পাঠানো হয়েছে। সোমবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে মেডিকেলে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে নাতী বউকে ধর্ষনের অভিযোগে ভন্ড কবিরাজ আমজাদ সাকিদার গ্রেফতার

১২:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩