০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে গৃহবধূ নিখোঁজের জেরে বসতবাড়িতে হামলা ভাংচুরঃ নারীসহ ৩জন আহত

  • Reporter Name
  • ০৪:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • ৭১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এক গৃহবধূ নিখোঁজের জেরে প্রতিপক্ষ কর্তৃক বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ ৩জন আহত হয়। গত শনিবার রাতে এই হামলা ও ভাংচুরের ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফেনিগ্রাম পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষের হামলায় আহত তাজেদুল ইসলাম, ফেরদৌসী বেগম ও তারেক রহমান শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে চিকিৎসা সেবা নিয়েছে। এর মধ্যে তাজেদুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ঐ গ্রামের এক গৃহবধূ উধাও এর ঘটনায় বাদী তোজাম্মেলের বাড়িতে এসে প্রতিপক্ষ একই গ্রামের মৃতঃ আফজাল প্রামাণিক এর ছেলে এনামুল, জাকিরুল, আনারুল, মৃতঃ আঃ খালেকের ছেলে শহিদুল, ওবায়দুল, শহিদুলের ছেলে মিলন, মৃতঃ খয়বরের ছেলে ওয়াহেদ, আওয়াল, ওয়াহেদের ছেলে হেলাল, মৃতঃ জলিলের ছেলে রাশেদুল ও আশরাফুল ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

তারা তোজাম্মেলের ছোট ছেলে তারেককে মারপিট শুরু করলে তারেকের মা ফেরদৌসী ও বড় ভাই তাজেদুল আগাইয়া আসিলে তাদের বেধরক মারপিট করা হয়। এসময় ফেরদৌসীকে শীলতাহানী করা হয়। এসময় বাড়িঘর ভাংচুরও করা হয়। ৯৯৯এ ফোন পেয়ে শিবগঞ্জ পুলিশের সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

এবিষয়ে বাদী তোজাম্মেল বলেন, আমার ছেলে আহসান হাবীব রাজমিস্ত্রীর কাজ করার জন্য ঢাকায় যাওয়ার কথা বলে বের হয়। পরবর্তিতে তার মোবাইল ফোন বন্ধ পাই। প্রতিপক্ষের স্ত্রী নিখোঁজের ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমার বসত বাড়িতে হামলা চালিয়ে প্রায় ১লক্ষ ৩০হাজার টাকার ক্ষতি সাধন করেছে। আমার ছেলে ও স্ত্রীকে পিটিয়ে আহত করেছে। প্রতিকার পেতে আমি থানায় অভিযোগ দায়ের করেছি।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে গৃহবধূ নিখোঁজের জেরে বসতবাড়িতে হামলা ভাংচুরঃ নারীসহ ৩জন আহত

০৪:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২