সোনাতলা সংবাদ ডেস্কঃ গরুর হাটে জাল টাকা সরবরাহ করতে এসে বগুড়ায় সচিন চন্দ্র নামে এক ব্যক্তি ধরা পড়লেন র্যাবের হাতে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাঁকে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সামনে থেকে আটক করা হয়। আজ মঙ্গলবার র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। আটক সচিন চন্দ্র (৪৪) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের মৃত রাস মহন্তের ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিন চন্দ্রকে গ্রেপ্তারের পর তাঁর হেফাজত থেকে ৫০০ ও ১০০ টাকা মূল্যমানের ৫০ হাজার ১০০ টাকার জাল নোট পাওয়া গেছে। আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। কোরবানি ঈদ উপলক্ষে গরুর হাটে জাল নোট সরবরাহ করার জন্য তিনি বগুড়ায় আসেন।
১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় হাটে জাল টাকা সরবরাহ করতে গিয়ে র্যাবের হাতে একজন আটক
-
Reporter Name - ১২:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- ৩৮৯
Tag :
জনপ্রিয়



















