০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জের রহবলে হালখাতার মাইক টাংগাতে গিয়ে তরুনের মৃত্যু

  • Reporter Name
  • ০৩:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • ১৩০

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের রহবলে হালখাতার মাইক টাংগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরাফাত রহমান (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ ঘটনা ঘটে। মৃত আরাফাত রহবল মধুপুর গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল হান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, আজ আরাফাতের বাবার সার ও কীটনাশক দোকানে হালখাতার অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সকাল ১১টায় বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক টানাতে যান আরাফাত। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দেউলী ইউনিয়ন পরিষদের ইউ,পি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জের রহবলে হালখাতার মাইক টাংগাতে গিয়ে তরুনের মৃত্যু

০৩:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩