বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মুরগী ব্যবসায়ী ছায়েদ আলী হত্যা মামলায় রনি আহম্মেদ(২৭) নামে এক যুবকের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন। দন্ডিত রনি জেলার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া মামলায় তিনজন আসামির জড়িত থাকার প্রমাণ না মেলায় তাদের খালাস দেয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল বারী হলি। তিনি বলেন, ‘২০১৮ সালে গাবতলীর মুরগী ব্যবসায়ী ছায়েদুলের কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করতো রনি আহম্মেদ। ওই বছরের ৫ মে রাত ৮টার দিকে রনি ছায়েদ আলীর মেয়েকে জোরপূর্বক বিয়ে করার জন্য তার বাড়িতে প্রবেশ করে । এসময় ছায়েদ আলী বাধা দিলে রনি তাকে বার্মিজ চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। পরে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক ছায়েদ আলীকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে গাবতলী থানায় রনিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ।
০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় মুরগী ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ
-
Reporter Name - ১২:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- ২৫৭
Tag :
জনপ্রিয়



















