০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জনগনের কাঙ্খিত সেবা পৌঁছে দিতে সকলে নিষ্ঠার সাথে কাজ করতে হবে -বগুড়া জেলা প্রশাসক

  • Reporter Name
  • ০১:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • ১৫৪

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেছেন জনগনের কাঙ্খিত সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্ত/কর্মচারী, জনপ্রতিনিধিসহ সকলে মিলে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। একটি কথা মনে রাখতে হবে যারা সরকারি সেবা নিতে আসেন তারাও সরকারি কর্মকর্তা/কর্মচারীদের কাছে সম্মানিত ব্যক্তি।
বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার পরেও মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। তিনি বগুড়া জেলায় গুজব সৃষ্টিকারী ও আতœহত্যার ঘটনার বিষয়টি উল্লেখ করে বলেছেন সবাইকে সচেতন থেকে এই বিষয়গুলো মোকাবেলা করতে হবে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করছি। আমি মনে করি কাহালু একটি আদর্শ উপজেলা । এই আদর্শ উপজেলার মানুষ হিসেবে আগামীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
গতকাল কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা/কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান, বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, মোছাঃ রওশন আরা, কাহালু সদর ইউপি চেয়ারম্যান পিএম বেলাল হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য যে, মতবিনিময় সভাশেষে সমাজ সেবা অফিসের আয়োজনে অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান, হুইল চেয়ার বিতরণ, কৃষি অফিসের আয়োজনে চাষিদের মাঝে সরকারি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধনসহ আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জনগনের কাঙ্খিত সেবা পৌঁছে দিতে সকলে নিষ্ঠার সাথে কাজ করতে হবে -বগুড়া জেলা প্রশাসক

০১:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩