০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

তালোড়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন বিএনপির বহিস্কৃত নেতা জলিল

  • Reporter Name
  • ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • ২৯৮

বগুড়া প্রতিনিধিঃ বুধবার (২১জুন) বগুড়ার তালোড়া পৌর সভা নির্বাচনে মোট ৯টি ভোট কেন্দ্রের সবকটির বেসরকারী ফলাফলে সাবেক মেয়র ও পৌর বিএনপির বহিস্কৃত পৌর সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল জলিল খন্দকার (জগ প্রতিক) দ্বিতীয়বার বিপুলভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৯২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান মেয়র ও আ’লীগ নেতা আমিরুল ইসলাম বকুল ( নৌকা) পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট। এ ছাড়া অপর ৫ মেয়র প্রার্থীর প্রাপ্ত ভোট বিএনপির বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন ওরফে আবুল (নারিকেল গাছ) ১ হাজার ৫৬৩ ভোট , জাতীয় পার্টির এসএম সাহিদ ( লাঙ্গল ) ৪ শত ৯২ ভোট , স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার (ইস্ত্রি) ১৮৩ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম (হাতপাখা) ১৩৯ ভোট। তবে হাতপাখার প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষনা দিয়ে গত কয়েকদিন আগে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে জানিয়ে দেন। তবে প্রার্থীতা প্রত্যাহারের সময় পার হওয়ায় ব্যালটে তার প্রতিক বরাদ্দ ছিল। এর আগে বুধবার (২১জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এ ভোট দেন ভোটাররা। দুপুরে প্রবল বৃষ্টির কারনে ভোট গ্রহন বিঘিœত হয়। তবে বৃষ্টির পর পুনরায় লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। একই সাথে ৯টি সাধারন ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহন করা হয়। এ পৌরসভায় মোট ভোটার ছিল ১৬ হজার ৭৬জন। ভোট প্রদানের হার শতকরা ৭৩ দশমিক ২৬ ভাগ। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ আয়েশা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে সন্ধা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারীভাবে ফলাফল ঘোষনা করা হয়নি। সম্প্রতি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহন করার কারণে মেয়র প্রার্থী আব্দুল জলিল খন্দকার ও আবু হোসেন আবুল সহ ১২জনকে নেতাকে আজীবন দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তালোড়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন বিএনপির বহিস্কৃত নেতা জলিল

০৩:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩