০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত

  • Reporter Name
  • ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • ১৯০

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত করে ছেলে রিদয় আহম্মেদ রাব্বি (১৯)। ছুরিকাঘাতে গুরুতর আহত শফিকুল ইসলাম উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামের মৃত নেফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন ২২ জুন বৃহস্পতিবার সকালে বাবা শফিকুল ইসলামের কাছে মোটরসাইকেল কেনার বায়না ধরে ছেলে রিদয় আহম্মেদ রাব্বি। তার বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকার করায় রাগান্বিত হয়ে ধারালো ছুরি দিয়ে বাবাকে আঘাত করে রাব্বি। তাৎক্ষণিক স্বজন ও প্রতিবেশিরা দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শারিরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। গুরুতর আহত শফিকুল ইসলাম সাজিমেক এ চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়। গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছুরিকাঘাতে এমন ঘটনার বিষয়ে আমি অবগত নই।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, আমরা বিষয়টি অবগত আছি। খবর পেয়ে হাসপাতালে খোঁজ নেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত

০৩:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩