কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাহালু উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল শুক্রবার বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বিভিন্ন কর্মসূচী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ মান্নানের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আঃ হান্নান, মানিক উদ্দিন কবিরাজ, যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, সফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার মুখার্জি, প্রচার সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক ইউসুফ আলীসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
Reporter Name - ০৩:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- ১৫৮
Tag :
জনপ্রিয়



















